১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাবে যা বলছেন শ্রমিক নেতারা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এ প্রস্তাব কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তাঁরা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। ....
